1. admin@banglarmuktokontho.com : admin :
⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ Time View

⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ

স ম জিয়াউর রহমান : দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। এক যুক্ত বিবৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম.নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেছেন, অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করেছে। তাবেদার ইউনূসগংদের এই অপচেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন,ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ৫২-এর ভাষা আন্দোলন,৫৪-এর সাধারণ নির্বাচন,৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন,৬২-এর শিক্ষা আন্দোলন,৬৬-এর ৬ দফা আন্দোলন,৬৯-এর গণঅভ্যুত্থান,৭০-এর নির্বাচন এবং ৭১-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন,৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন,বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। তারা আরো বলেন,ছাত্রলীগ সবসময় সৃষ্টি করে গেছে। যে শক্তি সৃষ্টি করে,সে শক্তি অবিনশ্বর। ছাত্রলীগ অবিনশ্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই