1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা! - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা!

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪১ Time View

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা!

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকেঃ-চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ ২১ অক্টোবর রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানাধীন শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহসীন একই এলাকার চার নাম্বার ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রী বাড়ির মোহাম্মদ মুসার ছেলে। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। জানা যায়,শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের সন্ত্রাসীরা এ হত্যাকান্ড সংঘটিত করতে পারে। অপর একটি সূত্র জানায়,শিবির ক্যাডার সাজ্জাদের নির্দেশে ছাত্রলীগ নেতা তাসিন হত্যার ঘটনাটি ঘটে। গত দু তিনদিন ধরে শিবির ক্যাডার সাজ্জাদ এ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন বলেন,গুলিতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন কে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সভাপতি ইমরান আহমেদ ইমু,সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাহেদ। তারা বিবৃতিতে আফতাব উদ্দিন তাহসিন কে যারা গুলি করে হত্যা করেছে তাদের অবিলম্বে আটক করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই