1. admin@banglarmuktokontho.com : admin :
পাবনার সুজানগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনার সুজানগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার।

মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩০০ Time View

পাবনার সুজানগরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিমা ভাংচুরের অভিযোগে একজন গ্রেফতার।

মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

পাবনার সুজানগরে দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু ।বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো.লোকমান প্রামানিকের ছেলে। পাবনার পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার নিজ কার্যালয়ে বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার দুপুরে গোয়ালন্দ ঘাট এলাকার একটি আবাসিক বোডিং থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন পূর্বে পৌরসভার নীশিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরই মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন। সুজানগর পৌরসভার নিশীপাড়া ও পালপাড়া এলাকায় দুটি দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান বলেন, গ্রেফতারকৃত মো.বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সোমবার ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে প্রতিমা ভাংচুরের ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই