1. admin@banglarmuktokontho.com : admin :
রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি আরিফ র‌্যাবের জালে আটক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি আরিফ র‌্যাবের জালে আটক

সাগর হাসান জেলা প্রতিনিধি রাজশাহী।
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ Time View

রাজশাহীতে ধর্ষণ মামলার আসামি আরিফ র‌্যাবের জালে আটক

সাগর হাসান
জেলা প্রতিনিধি রাজশাহী।

ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে সিপিএসসি, র‌্যাব-৫ । রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অপারেশন পরিচালনায় গ্রেপ্তার হয় আরিফ। আসামি আরিফ উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে।

সূত্রে জানা যায়, আরিফ সম্পর্কে ভিকটিমের (সৎ) বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর (সৎ) বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।
গত ৩১ আগস্ট সন্ধ্যা অনুমানিক সাড়ে ৬টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায় আরিফ।

ভিকটিম জানায়, বাসায় একা পেয়ে ভিকটিমের ২ বছর ৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে এমন হুমকি প্রদান করে সেখান থেকে পালিয়ে যায়।

আরও জানা যায় যে, ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। এরপর অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) নিয়ে যাওয়া হয় ভিকটিমকে। উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৫।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই