1. admin@banglarmuktokontho.com : admin :
দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরে যুবদলের কেন্দ্রীয় নেতা রিটনের আর্থিক সহায়তা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরে যুবদলের কেন্দ্রীয় নেতা রিটনের আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি রাজশাহী:
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরে যুবদলের কেন্দ্রীয় নেতা রিটনের আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি রাজশাহী:

রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে ১১ নং ওয়ার্ড রাজাহাতা কালীমন্দির ও শিব মন্দিরের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হাতে বিএনপির পক্ষ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) যুবদলের নেতা রিটন বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে এই সহায়তা প্রদান করেন। এর আগেও ২৭ সেপ্টেম্বর হরিজন পল্লী মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে রিটন বলেন, দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, আমি ও আমার নেতাকর্মী নিয়ে রাজশাহী শহরের প্রতিটি মন্দির পরিদর্শন ও তাঁদের সার্বিকভাবে সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের চেষ্টা করছি। রাজশাহী একটি অসাম্প্রদায়িক শহর। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করেন।‘হিন্দু ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে তারা আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে এটা হতে পারে না।

উল্লেখ করে রিটন বলেন, প্রয়োজন হলে মন্ডপে মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি নেতা -কর্মীরাও পাহাড়া দিবে। পাশাপাশি কেউ যদি দুর্গোৎসবকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদেরকে কঠোর ভাবে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান বিএনপির এই নেতা ।

পরিশেষে তিনি সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই