1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াসা - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালিয়ায় বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াসা

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

কালিয়ায় বৃদ্ধার মৃত্যু নিয়ে ধোঁয়াসা

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের কালিয়ায় বৃদ্ধা সালেহা বেগম (৫৮) এর গলায় ফাঁসে মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিহতের দেবর সুরত শিকদার বাড়ীর পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। মৃত সালেহা বেগম উপজেলার খাশিয়াল ইউপির পুটিমারী গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী। সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্বজন সূত্রে জানা যায়, সালেহা বেগমের বড় ছেলে ইব্রাহীম শিকদার (২৮) ও ছোট ছেলে বিপ্লব শিকদার (২৪) জাহাজে চাকুরী করে। বিপ্লবের বয়স যখন ৬ মাস তখন সালেহা বেগমের স্বামী মারা যান। সেই থেকে দুটি ছেলেকে আকড়ে স্বামীর ভিটায় থাকেন। ছেলেরা বড় হয়ে বিবাহ করেছে এবং জাহাজে চাকুরী করে। দুই ছেলের বউ এবং একটা পোতা নিয়ে নিজ বাড়ীতে থাকেন সালেহা বেগম। দীর্ঘ দিন যাবত পেটে ব্যাথায় ভুগছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন মর্মে প্রচার আছে। তবে স্থাণীয় একাধিক সূত্রে জানা গেছে, সালেহা বেগম পরহেজগার মহিলা ছিলেন। বাড়ীর যাবতীয় কাজ তিনিই করতেন আর পুত্রবধুরা মোবাইলে ব্যস্ত থাকতো। একারণে বৃদ্ধা সালেহার সাথে পুত্রবধুদের প্রায়ই ঝগড়া হতো এবং পুত্র বধুরা তাকে মানসিক অত্যাচার ও নানা ধরনের কটু কথা বলায় এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। তবে ঝগড়ার বিষয়টি পুলিশের কাছে নিহতের বড় ছেলের ৩ বছরের একমাত্র সন্তান নাহিয়ানও স্বীকার করেছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমের মৃত দেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য উদঘাটন সম্ভব হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৭/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই