1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে গৌরব বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌরব বিশ্বাস গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা যায়। পুলিশ ও স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে গৌরব বিশ্বাস মিটাররের সঙ্গে সরবরাহ লইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ঘর সংলগ্ন টিউবয়লের ওপর গিয়ে পড়ে। এতে সে মাথায় গুরুতর আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে। পরে এ গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ সদর হাসপাতালে যায়। তবে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায়, আইনি পক্রিয়া শেষে মরাদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২৮/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই