1. admin@banglarmuktokontho.com : admin :
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কতৃক ভারতীয় নাগরীক আটক - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কতৃক ভারতীয় নাগরীক আটক

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী লালমনিরহাট।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কতৃক ভারতীয় নাগরীক আটক

মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী লালমনিরহাট।

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন (৪৮) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে

২৫ সেপ্টেম্বর রাতে ভুরুঙ্গামারী দলভিটা নামক স্থান থেকে তাকে আটক করে ১৫ বিজিবি।

আটক মোজাফফর হোসেন কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

১৫ বিজিবি প্রেস নোট সুত্রে জানা যায়, বিজিবি প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ ও মাদক নির্মূলসহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক আটটা ১৫ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ বাগভান্ডার বিওপি কমান্ডার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সীমান্ত পিলার ৯৫৭/এমপি এর নিকট দিয়ে ০২ জন ভারতীয় নাগরিক অবৈধভাবে অনুপ্রবেশ করে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে ভোটহাট বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বাগভান্ডার বিওপির নিয়মিত টহল দল বর্ণিত এলাকায় গমন করে দলভিটা নামক স্থানে (থানা-ভুরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রাম) উক্ত ০২ জন ভারতীয় নাগরিককে দেখতে পেয়ে তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় তারা বাংলাদেশী নাগরিক উক্ত বাজারে ঔষুধ ক্রয় করার জন্য এসেছে। পরবর্তীতে তাদেরকে চ্যালেঞ্জ করা হলে ০১ জন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর জনকে আটক করা হলে সে ভারতীয় নাগরিক মোঃ মোজাফ্ফর হোসেন (৪৮), পিতা-মোহাম্মদ আলী, গ্রাম-মাদারগঞ্জ, পোষ্ট-কালামাটি, থানা-সাহেবগঞ্জ, জেলা-কুচবিহার বলে স্বীকার করে। উক্ত আটককৃত ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যপারে ১৫ বিজিবি ব্যটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন আমরা সিমান্তে কঠোর ভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি, কেউ যেন অবৈধ ভাবে সিমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে ও ভারত থেকে কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সাংবাদিক এর প্রশ্নে তিনি জানানা আমাদের বি জি বি-র সংখ্যা কম হওয়ায় মাদক নিয়ন্ত্রণ করতে আমরা কিছু টা বিলম্ব হচ্ছে, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে সরকারি হস্তক্ষেপ ও কঠোর আইনের প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই