1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালী চাটখিলে তারাজ ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর লুটপাট  - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ: আলোচনায় আসিফ নজরুল, নেপথ্যে রমজান-মাইকেল সিন্ডিকেট নোয়াখালীতে ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলন্ত কিশোরীর মরদেহ উদ্ধার

নোয়াখালী চাটখিলে তারাজ ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর লুটপাট 

শাহ আলম সেলিম স্টাফ রিপোর্টার সমগ্র বাংলাদেশঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ Time View

নোয়াখালী চাটখিলে তারাজ ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর লুটপাট 

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে নোয়াখালীর চাটখিলে চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। সোমবার (৫  আগস্ট)  বিকেল ৪টার দিকে চাটখিল জুড়ে আনন্দ উল্লাসের পাশাপাশি অতিউৎসাহী জনতা ও সন্ত্রাসীরা হামলা,ভাঙচুর ও লুটপাটে চালায়। 

অভিযোগ রয়েছে বিএনপি তথাকথিত ২/৩ জন নেতার নির্দেশে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর মালিকানাধীন তারাজ ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।

হামলাকারীরা অফিসের আলমারি থেকে ১৮ লক্ষ টাকা এবং ক্যাশ থেকে ৮ লাখ টাকার মতো লুট করে নিয়ে যায়। 

 তারাজ ফিলিং স্টেশনের মালিক চাটখিল  পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী জানান, সন্ত্রাসীদের হামলা এবং লুটপাটের ঘটনায় তার ফিলিং স্টেশনের ১ কোটি ৫২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়।  এখনো একটি গ্রুপ তার এই ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে তিনি জানান। 

মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন। এছাড়া তিনি চাটখিল পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেন । গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও প্রতিহিংসার বসবর্তী হয়ে মোহাম্মদ উল্লাহ পাটায়ারী বিএনপি নেতাকর্মী কিংবা অন্য কারো কোন ক্ষতি করেননি। চাটখিলের রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন  রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে পরিচিত। মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী মালিকানাধীন ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাটখিলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিন্দা জানান।

শাহ আলম সেলিম 

চাটখিল সোনাইমুড়ী প্রতিনিধি 

০১৭১১৯৯১৪৮০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই