1. admin@banglarmuktokontho.com : admin :
গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় খুটির সঙ্গে বেঁধে গান গাইতে গাইতে শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ১৪ আগস্টের হলেও গল শনিবার এটি ফেসবুকের মাধ্যমে প্রকাশ পায়।
ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, ‘মধু হই হই’ গান গেয়ে ওই যুবককে দশ বিশজন লোক পেটাচ্ছিল। এ ঘটনায় এরইমধ্যে নিহতের চাচা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেছেন।
জানা গেছে, শাহাদাত হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানাধীন পাঁচবাড়ীয়ার নদনা গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে। থাকতেন নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে।
মামলার এজাহারে বলা হয়, গেল ১৩ আগস্ট দুপুরে বাসা থেকে বের হন শাহাদাত। এর পর গভীর রাত পর্যন্ত স্বামী বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি করেন স্ত্রী শারমিন। পরদিন রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে মামলার বাদী নগরের প্রবর্তক মোড় বদনাশাহ মিয়া (রহ.) মাজারের বিপরীতে সড়কের পাশে শাহাদাত হোসেনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।
এর আগে, রাত ৯টার দিকে খবর পেয়ে নগরের পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহাদাত হোসেনের নিথর দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, গেল ২১ সেপ্টেম্বর এক যুবককে দুই হাত বেঁধে গান গেয়ে উশৃঙ্খল কিছু লোকজন মারধরের একটি ভিডিও তাদের নজরে আসে। সেই ভিডিওটি বিশ্লেষণ করে জানা যায়, মারধরের শিকার যুবকটিই শাহাদাত হোসেন। তারা শাহাদাত হোসেনের স্ত্রীকে ওই ভিডিওটি দেখালে তিনি যুবকটি তার স্বামী বলে শনাক্ত করেন। এ ঘটনার দৃশ্যটি ফেইসবুকে ছড়িয়ে পরলে দ্রুত ভাইরাল হয়। এতে সাধারণ জনগণের মাঝে শংকা তৈরি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশিষ্ট নাগরিক বলেন, গান গাইতে গাইতে মানুষ মারে, এ রকম দৃশ্য বা কথা আমার ৮৫ বছরের জীবনে কখনো শুনিনি। এটা জাতির জন্ম অশনিসংকেত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই