1. admin@banglarmuktokontho.com : admin :
ভেড়ামারা উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মিজানুর রহমান - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মিজানুর রহমান

মোহন আলী স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯২ Time View

ভেড়ামারা উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মিজানুর রহমান

মোহন আলী স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো: মিজানুর রহমান।তিনি
পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর স্থলভিষিক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারে যোগদান করে কর্মজীবন শুরু করেছিলেন। সর্বশেষ মাগুরা সদরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বুধবার পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগে মো: মিজানুর রহমান গতকাল (বুধবার) ভেড়ামারায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।দায়িত্ব অর্পণ কালে আকাশ কুমার কুন্ডু তাকে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী,সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।
নতুন দায়িত্ব নিয়ে মোঃ মিজানুর রহমান বলেন,আমি পূর্ববর্তী ইউএনও মহোদয়ের কাছ থেকে ভেড়ামারাবাসি সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করেছি। আমরা সকলে মিলে একসাথে ভেড়ামারার উন্নয়নে কাজ করব। সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা আশা করছি।
উল্লেখ্য পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বদলি হয়ে মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।ভেড়ামারা উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করলেন মিজানুর রহমান

মোহন আলী স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো: মিজানুর রহমান।তিনি
পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর স্থলভিষিক্ত হয়েছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারে যোগদান করে কর্মজীবন শুরু করেছিলেন। সর্বশেষ মাগুরা সদরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বুধবার পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। এর আগে মো: মিজানুর রহমান গতকাল (বুধবার) ভেড়ামারায় পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।দায়িত্ব অর্পণ কালে আকাশ কুমার কুন্ডু তাকে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী,সুধী সমাজ ও সাংবাদিকদের সাথে পরিচয় করিয়ে দেন।
নতুন দায়িত্ব নিয়ে মোঃ মিজানুর রহমান বলেন,আমি পূর্ববর্তী ইউএনও মহোদয়ের কাছ থেকে ভেড়ামারাবাসি সম্পর্কে খুব ভালো ধারণা লাভ করেছি। আমরা সকলে মিলে একসাথে ভেড়ামারার উন্নয়নে কাজ করব। সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা আশা করছি।
উল্লেখ্য পূর্ববর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বদলি হয়ে মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই