1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন

নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে।

মো. রাসেল শেখ নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ Time View

নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির অভিযোগ আ’লীগ নেতা জামালের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থানীয় কার্যালয়ে ভাংচুর চালানো হয়। বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এ ঘটনায় আহত দু’জনকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার বুড়িখালী গ্রামের আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জামাল হোসেন ধলার সঙ্গে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মান্নু ও মাকসুদ শেখের সঙ্গে দ্ব›দ্ব চলে আসছে। বর্তমান দেশের পট পরিবর্তনের কারণে মান্নু ও মাকসুদ শেখের নেতৃত্বে বিএনপির লোকজন সংগঠিত হয়ে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে। এতে উভয়পক্ষের মধ্যে পূণরায় বিরোধ শুরু হয়। চলমান এ বিরোধের একপর্য্যায় বৃহস্পতিবার ওই গ্রামে বিএনপির একটি অফিস উদ্বোধন হলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার রাতে বুড়িখালী তিন রাস্তার মোড়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমিনুর গাজী, হেকমত গাজীসহ বেশ কয়জন আহত হন। বর্তমান আমিনুর ও হেকমত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, অপরাধীদের ধরতে এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মো. রাসেল শেখ
নড়াইল জেলা প্রতিনিধি
২০/০৯/২০২৪
০১৭১১-৩২০৩৫৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই