1. admin@banglarmuktokontho.com : admin :
সুজানগর পৌর বিএনপির নতুন অফিস উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুজানগর পৌর বিএনপির নতুন অফিস উদ্বোধন

এম এ আলিম রিপন,সুজানগর,পাবনা।
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ Time View

সুজানগর পৌর বিএনপির নতুন অফিস উদ্বোধন

এম এ আলিম রিপন,সুজানগর,পাবনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’র) সুজানগর পৌর শাখার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর বাজারের বিশ্বাস কমপ্লেক্সের তৃতীয় তলায় পৌর বিএনপি’র অস্থায়ী এ অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুজানগর পৌর শাখার আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাস এবং সদস্য সচিব জসিম বিশ্বাস। এ সময় মঞ্জু শেখ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ, কাজী মনসুর, লতিফ মন্ডল, বাবু খান , হযরত আলী,রুবেল,দ্বীন ইসলাম সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন বিশ্বাস বলেন, ছাত্র – জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দেবেন আমরা সে নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। এ সময় পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাস আরও বলেন, সুজানগরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সফল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের কর্মী আমরা। পাবনা -২ সংসদীয় আসনে তার হাতকে শক্তিশালী করতে অতীত এবং বর্তমানে ন্যায় আগামীতেও কাজ করে যাব বলে জানান। শেষে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেকহায়াত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই