1. admin@banglarmuktokontho.com : admin :
পাবনা জেলা সুজানগরে তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের প্রেস বিবৃতি দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন সরকারি সড়কের গাছ কাটার মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেফতার নড়াইলে ২৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মামলা দায়ের নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

পাবনা জেলা সুজানগরে তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার

এম এ আলিম রিপন সুজানগর(পাবনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ Time View

পাবনা জেলা সুজানগরে তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবলীগ নেতার

এম এ আলিম রিপনঃ গত তিন দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ইউপি সদস্য ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজের। তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন পরিবার। নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজ (৫২) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। এ ঘটনায় নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।সাধারণ ডায়েরিতে আব্দুল লতিফ শেখ জানান, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম ফিরোজ। দুপুর দেড়টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গরু কিনতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে কী অবস্থায় আছে কোনো খবর পাচ্ছি না। কেউ অপহরণ করেছে কি না, তা-ও বুঝতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ, আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান রবিবার যুগান্তরকে জানান, মোবাইল ডাটা সংগ্রহ করে তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি
মোবাইল নম্বর-০১৭১৭-৭০৩২২৫
তারিখ- ১৫ সেপ্টেম্বর ২০২৪
ই-মেইল নম্বরঃ ৎরঢ়ড়হংঁলধহধমধৎ১০০@মসধরষ.পড়স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই