1. admin@banglarmuktokontho.com : admin :
রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধি সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন : সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধি সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন : সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ Time View

রাহমাতুল্লিল আলামিনের প্রতিনিধি সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন : সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ

উপমহাদেশের অন্যতম আধ্যাত্বিক দরবার মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের হোসাইনী ময়দানে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী, ১৪ সেপ্টেম্বর শনিবার বা’দ আসর থেকে আওলাদে রাসুল (দ.), গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম, আলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী প্রকাশ ছোট হুজুর (ম.)’র সভাপতিত্বে আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটি ও খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজীদ হোসাইনের সঞ্চালনায় মাহফিলে অংশ গ্রহণ করেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম আল কাদেরী, আল্লামা ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, আল্লামা কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, শাহজাদা সৈয়দ নইমুদ্দিন হাশেমী, আল্লামা বশিরুল আলম মাইজভান্ডারী, আল্লামা ওমর ফারুক নঈমী, আল্লামা সাইফুল্লাহ্ ফারুকী, আল্লামা সোহরাব হোসেন জালালী, শাহজাদা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, প্রফেসর সৈয়দ শফিউল গণী চৌধুরীসহ উপস্থিত ছিলেন অসংখ্য প্রতিষ্ঠানের প্রধানগণ। এতে আওলাদে খোলাফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারী, উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত থেকে শানে রেসালত ও গাউছিয়তের উপর বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন ।
সভাপতি তার বক্তব্যে বলেন, রাসুলে করিম (দ.) সমগ্র সৃষ্টির জন্য নিয়ামত রহমত আর সে রহমতের বাগানে যোগ্য উত্তরসুরী হচ্ছে মহান আউলিয়ায়ে কেরামগণ, নায়েবে রাসুলগণ। যুগে যুগে এই ধারায় ইসলামের তাবলীগ তথা প্রচার প্রসার হয়েছে আমরা সেই সকল প্রচারকগণের মাজার থেকেও ইসলামের সুঘ্রান লাভ করি । যারা মাজারের প্রতি বিদ্বেষ রাখে তারা মূলত রহমাতুল্লিল আলামীনের এই সিলসিলার সাথে বিদ্বেষ পোষণ করে । আমাদের হকের উপর অবিচল থাকতে হবে ।
মাহফিলে জুলুছ্ সহকারে আশা সকলকে ধন্যবাদ জানিয়েছেন, দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর সম্মানিত মুন্তাজেম ও কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ আহমেদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী ও মহাসচিব মাসুদ মাহমুদ ।
পরিশেষে মিলাদ ও বিশ্বশান্তির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই