1. admin@banglarmuktokontho.com : admin :
দুর্ভোগে কৃষকরা খাস জমি উদ্ধার করে কালভার্ট নির্মাণের দাবিতে কৃষকদের - মানববন্ধন ও বিক্ষোভ মিছিল! - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগতদের বরণ অনুষ্ঠিত কলম, খাতা আর ক্যামেরার গল্পে দুই দশকের সংগ্রাম ও সাফল্য নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৪ সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন কমলনগরে বর্ণিল আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন বাংলাদেশে ভয়াবহ ৫ আগস্টে নবম পদাতিক ডিভিশনকে কেন থামিয়ে রাখা হয়েছিল? সৌদি থেকে ফেরার পরই গ্রেপ্তার চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন পরিবারে দাবি হত্যা,আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না মাদ্রাসা ছাত্রের, উদ্বিগ্ন পরিবার

দুর্ভোগে কৃষকরা খাস জমি উদ্ধার করে কালভার্ট নির্মাণের দাবিতে কৃষকদের – মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!

মো. তৌফিকুর ইসলাম আমতলী (বরগুনা)  প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪১ Time View

দুর্ভোগে কৃষকরা খাস জমি উদ্ধার করে কালভার্ট নির্মাণের দাবিতে কৃষকদের – মানববন্ধন ও বিক্ষোভ মিছিল!

মো. তৌফিকুর ইসলাম আমতলী (বরগুনা)  প্রতিনিধি।

বরগুনার আমতলীতে খাস জমি অবৈধ দখলধারীদের হাত থেকে উদ্ধার ও কালভার্ট নির্মানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
রবিবার (২৫ আগস্ট)  বেলা সাড়ে ১২ টার দিকে  উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর গাজীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
জানা যায়,  উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মোঃ আজিজুর রহমান রত্তন মাস্টার প্রভাব খাটিয়ে প্রায় ১.৭৫ শতাংশ খাস জমি জিনবুনিয়া খালের মাথায় অবৈধ ভাবে দখল করে পুকুর খনন করে মাছ চাষ করে ভোগদখল করে আসছে। আজিজুর রহমান রত্তন  মাস্টারের বাড়ি সংলগ্ন ২৪ নং গাজীপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ১৬ নং দাগের জিনবুনিয়া খালের উত্তর মাথায় ৫৪/১ নং পোল্ডারের ওয়াপদা বেড়ি বাধের উপরে কালভার্ট নির্মান ও অবৈধ দখলদারি থেকে উদ্ধার করে পানি নিষ্কাশনের জন্য ওই এলাকার প্রায় দু’শত কৃষকরা এমন অভিযোগ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন ভুক্তভোগী কৃষকরা। 

মানববন্ধনে শফিকুল ইসলাম, জাকির হোসেন, মজিবর মৃধা,  জহিরুল মৃধা ও বাতেন দেওয়ান সহ একাধিক কৃষক তাদের বক্তব্যে বলেন, অবৈধ ভাবে সরকারি খাস জমি দখল করে পুকুর খনন করে মাছ চাষ বন্ধ করতে হবে। যেই জমি দখল করে মাছ চাষ করে আসছে ওই পুকুরের মধ্যে দিয়ে পানি চলাচলের জন্য খাল ছিলো। খাল বন্ধ করে দিয়ে তিনি ভোগ দখল করে আসছে। এর আগেও ২০১১ সালেও আমরা কৃষকরা  সম্মিলিতভাবে গণস্বাক্ষর দিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তার ক্ষমতাবলে আমরা সুষ্ঠু সমাধান পাইনি। কিছু অসাধু ব্যক্তির সম্পৃক্ততায় আমরা পানি নিষ্কাশনের জন্য কালভার্ট পাইনি।  আমরা আমতলী উপজেলা প্রাশাসনের কাছে কালভার্ট নির্মান ও খাস জমি অবৈধ দখলের সুষ্ঠু সমাধান চাই।
অভিযুক্ত আজিজুর রহমান ( রত্তন মাস্টার) সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, এসকল অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।  তিনিও এসকল বিষয়ে প্রশাসনের কাছে  সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত আশা করেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 
মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই