1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইলে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২০ Time View

নড়াইল সদর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় তছিরন নেছা (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১টার দিকে বেনাপোল মহাসড়কের আউড়িয়া ইউনিয়নের টোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তছিরন নেছা খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আউড়িয়া টোলঘরের সামনে খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামেন তছিরন নেছা। পরে রাস্তা পার হওয়ার সময় বেনাপোলগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তছিরন নেছা খুলনা থেকে নড়াইলে তার মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন।
এ বিষয়ে ওসি শেখ সেকেন্দার আলী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই