1. admin@banglarmuktokontho.com : admin :
পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি: নোয়াখালীর চাটখিলে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠান নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২২৬ Time View

পাবনায় জাতীয় দৈনিক ঘোষণার পাবনা সদর উপজেলা প্রতিনিধি সংবাদকর্মী কৌশিক হোসেনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে দুর্বৃত্তরা বসতবাড়ির ভেন্টিলেটর কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক কৌশিক হোসেন জানান, মঙ্গলবার রাতে তিনি পরিবারের সবাই কে নিয়ে পাবনা পৌরসভার ১নং ওয়ার্ড গোবিন্দা মহল্লা থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে তার আত্মীয় বাড়িতে জান এখানে বুধবার রাত্রি যাপন করে বৃহস্পতিবার রাত ১১ টায় তার নিজ বাসভবনে ফিরে আসে । তিনি বাড়ির মেন গেটের তালাক খুলে তার নিজ স্ময়ণ কক্ষের তালা খোলা অবস্থায় দেখতে পান দ্রুত তিনি দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখেন ঘরের সবকিছু অগোছালো অবস্থায় এবং কাঠের আলমারি, ওয়ারড্রব স্টিলের আলমারির সকল তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে কাপড়-চোপড় এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ সবকিছু এদিক-ওদিক ছিটিয়ে রয়েছে, পরবর্তীতে সে দ্রুত তার পাশের রুমে দিকে গেলে রুমে দরজা খোলা অবস্থা পান এবং ভেভরে প্রবেশ করতেই দেখা যায় উপরের ভেন্টিলেটর ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা কৌশলে ঘরে ঢোকে। এরপর আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণের গয়না এবং প্রয়োজনীয় নথিপত্রসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে । আসবাবপত্র এলোমেলো দেখে এবং মালামাল চুরি হওয়ার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী পরিবার।
তার কাছে ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান ২৯.১৫৯ গ্রাম সোনার গহনা , ৫৮.৩১৯ গ্রাম রুপার গহনা ও ৭৫ হাজার নগদ টাকা সংঘবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। তারা দ্রুত পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, পাবনা জনাব মোঃ শরিফুল ইসলাম স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। আশা করছি, দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই