1. admin@banglarmuktokontho.com : admin :
ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জানালো ভয়াবহ ঘটনা-শেষে গ্রেপ্তার শিক্ষক - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
“আর হবে না দেখা প্রয়াত গুণী শিল্পীদের স্মরণে আবেগঘন স্মরণসভা অনুষ্ঠিত” “মনোহরদী থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে পুলিশ” নরসিংদীতে ভুয়া ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাৎকারী পাপন গ্রেফতার পাবনায় সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জানালো ভয়াবহ ঘটনা-শেষে গ্রেপ্তার শিক্ষক “২০২৪ এ বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে নোয়াখালী ০১.আসন চাটখিল ও সোনাইমুড়ীতে হাজারও নেতাকর্মীদের পাশে মুজিব সৈনিক ফরহাদ মিজী” শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়নের বাসিন্দা নিখোঁজ শাহিন মিয়া মরাদেহ উদ্ধার কমলনগর গর্ব’ সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা নরসিংদীর মনোহরদীতে মাদকসহ নারী আটক, পলাতক স্বামী বিএনপির ক্ষমতার দেড় মাস : শ্রমিক জেলে, তেল নেই, সরকার নির্বিকার

ঈদের ছুটিতে বাড়ি গিয়ে জানালো ভয়াবহ ঘটনা-শেষে গ্রেপ্তার শিক্ষক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩১ Time View

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলাৎকারের চেষ্টার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার হওয়া শিক্ষক মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে। তিনি উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ওই মাদরাসার হিফজ বিভাগের কয়েকজন ছাত্রের সঙ্গে অশোভন আচরণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শিশুটিও একই মাদরাসার শিক্ষার্থী।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার শিক্ষার্থীরা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় অভিযুক্ত শিক্ষক মারুফ ভুক্তভোগী ছাত্রকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে তাকে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার প্রায় ১০ দিন পর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নোয়াখালীর সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত শিক্ষক মারুফকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. তৌহিদুল ইসলাম বলেন, শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই