1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচনা “রাজপথে ছিলাম আমরা, পদ পাচ্ছে ওরা”-সেনবাগ ছাত্রদলে ক্ষোভের আগুন নড়াইল সদরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার নরসিংদী ডিভি পুলিশের অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য আটক! ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ। ঝালকাঠিতে সাংবাদিককে কুপিয়ে জখম নড়াইলে সয়াবিন তেলের বোতলে অতিরিক্ত মূল্য: এ.জে কনজ্যুমার প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা ও বাস্তবতা: আনন্দ ভ্রমণের প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক আলোচনা ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি (নড়াইল
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৪ Time View

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে ভাঙ্গাড়ী গ্রুপ এবং আওয়ামী লীগ নেতা খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শটগানের গুলিতে অন্তত ৭ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের মোট ১৫ জন আহত হন।
আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন মাহাবুব মোল্যা, মিন্টু মোল্যা, ঝুনু মোল্যা, বাঁধন মোল্যা, রাজা মোল্যা, সুমন মোল্যা প্রমুখ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদের অনুসারীরা এই সংঘর্ষে জড়িত নন।
এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) হাসানুল কবির জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই