1. admin@banglarmuktokontho.com : admin :
চিৎকার করলে গুলি করার হুমকি দিয়ে গরু চুরি, লোহাগড়ায় গ্রেফতার ১ - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’, লক্ষ্য গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা জোরদার নরসিংদীতে মরহুম আলহাজ্ব সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১ তম মৃত্যুবার্ষিকীতে গভীর “শ্রদ্ধাঞ্জলি”। একটি বাসের ধাক্কায় শেষ একটি পরিবার-সেনবাগে শোকের মাতম প্রত্যেক নিহতের পরিবারকে ১ কোটি টাকা দিতে লিগ্যাল নোটিশ সামসু উদ্দিন আহমেদ এছাক এমপির ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন শ্রীমঙ্গলে রাকিবের রক্তদানে রক্ষা পেল একজন মা, জন্ম নিল দুটি যমজ সন্তান ভাতিজীর বিয়ের গেটে বাঁশের বেড়া! দাগনভুইয়ায় চাচাতো ভাইদের দখলদারিতে বিয়ে বাড়িতে চাঞ্চল্য “”নোয়াখালী চাটখিলে বহিরাগত ভাড়াটিয়া সশস্ত্র সন্ত্রাসী দিয়ে বড় ভাইয়ের বসত ঘর ভেঙে ছোট ভাই মাষ্টারের টয়লেট নির্মান”” মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের কর্মসূচি ফরিদপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চিৎকার করলে গুলি করার হুমকি দিয়ে গরু চুরি, লোহাগড়ায় গ্রেফতার ১

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরির ঘটনায় মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম ওই গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা হয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে পাশের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় এবং গ্রামবাসী চোরদের ধাওয়া করে।
ধাওয়া খেয়ে চোরচক্র পালিয়ে গেলেও একটি গরু উদ্ধার করা হয়। পরে গোয়ালঘরের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় বাড়ির লোকজন চিৎকার করলে তাদের গুলি করার হুমকি দেয় চোরচক্রের সদস্যরা।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই