1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মাধবদীতে আলোচিত ধর্ষিত কিশোরী আমেনা হত্যার মূল আসামি সৎ বাবা গ্ৰেফতার , - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত ?  মানবিকতা ও নেতৃত্বে অনন্য লায়ন শাহাদাত হোসেন : সমাজসেবায় আলোকিত এক অনুপ্রেরণার নাম বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: ইউপি চেয়ারম্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩০ শতক সরকারি জমি নরসিংদীতে ১০ (দশ) কেজি গাজা ও একটি প্রাইভেট কার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার। কবরস্থানের মাটি বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ পিআইওর বিরুদ্ধে শ্রীমঙ্গল নতুন বাজার রাস্তা গুলো ফুটপাতে দোকান বসিয়ে উঠেছে যানজটের কারখানা যোগানিয়ায় সূর্যমুখী চাষে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত বিশিষ্টজনের সম্মানে কমলনগর প্রেসক্লাবের ইফতার  নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন।

নরসিংদীর মাধবদীতে আলোচিত ধর্ষিত কিশোরী আমেনা হত্যার মূল আসামি সৎ বাবা গ্ৰেফতার ,

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

নরসিংদীর মাধবদী থানার আলোচিত আমেনা হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০), প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮) এবং হযরত আলী (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
তদন্তে জানা যায়, নূর মোহাম্মদ ওরফে নূরার সঙ্গে নিহত আমেনার পূর্ব থেকে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্কও গড়ে ওঠে। অন্যদিকে, ঘটনার প্রায় ১০ থেকে ১২ দিন আগে হযরত আলীর বাড়িতে হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার দলবদ্ধভাবে আমেনাকে ধর্ষণ করে বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিকটিমের সৎ পিতা আশরাফ আলী তাকে সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। পরে তিনি আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, মেয়েটির বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
নরসিংদী জেলা পুলিশ জানায়, এই চাঞ্চল্যকর ঘটনায় গত ৬ মার্চ আশরাফ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে গাজীপুরের মাওনা এলাকা থেকে এবং হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৪ জন ধর্ষকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন— এবাদুল্লাহ (৪০), গাফফার (৩৭), আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), ইমরান দেওয়ান (৩২), আইয়ুব (৩০) এবং ইছাহাক ওরফে ইছা (৪০)।
এ ঘটনায় মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৯(৩)৩০ ধারা এবং দণ্ডবিধির ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই