1. admin@banglarmuktokontho.com : admin :
প্রবাস ফেরত মহি উদ্দিনকে ঘিরে সেনবাগে উচ্ছ্বাস-সংবর্ধনা, দোয়া ও ইফতারে মিলনমেলা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

প্রবাস ফেরত মহি উদ্দিনকে ঘিরে সেনবাগে উচ্ছ্বাস-সংবর্ধনা, দোয়া ও ইফতারে মিলনমেলা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮৬ Time View

 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রবাস ফেরত কৃতি সংগঠক, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মহি উদ্দিন কে ঘিরে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মহি উদ্দিনের দেশে আগমন উপলক্ষে সংস্থার স্থানীয় পরিচালকবৃন্দ এ সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে তাঁর অবদান এবং সংগঠনের অগ্রগতিতে তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহীদুল্লাহ মিন্টু। সঞ্চালনায় ছিলেন, সংস্থার পরিচালক মোঃ নূর হোসাইন সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ পরিচালক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন, পরিচালক আবদুল মান্নান বাবলু, মুফতি সোয়াইব হোসেন, ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি, মোঃ হারুন, আবদুর রহমান ভূঞা, আমির হোসেন লিটন ও আবু নাঈমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে মো: মহি উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রবাসে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
সংবর্ধনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ আয়োজনকে ঘিরে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে এক ধরনের মিলনমেলা তৈরি হয়, যা সেনবাগে প্রবাসীদের প্রতি ভালোবাসা ও সম্মানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই