1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

কমলনগরে ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা, নারীসহ ৫জনকে পিটিয়ে আহত ‎

‎বিশেষ প্রতিনিধঃ- কমলনগর (লক্ষ্মীপুর) 
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০২ Time View

‎লক্ষ্মীপুরের কমলনগরে এক ইটভাটা শ্রমিককে অপহরণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় বাঁধা দেয়ায় নারীসহ পরিবারের ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
‎আহতরা হলেন, চর পাগলা গ্রামের ইটভাটা শ্রমিক আবুল কালামের মেয়ে জেসমিন (২২), সুমি বেগম (২৬), রিনা বেগম (২৪), ছেলে আকবর হোসেন বাবুল(২০) ও স্ত্রী পিয়ারা বেগম(৫০)।
‎ভুক্তভোগী ইটভাটা শ্রমিক আবুল কালাম জানান, তার ছেলে আকবর হোসেন বাবুল রামগঞ্জের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো। অসুস্থ হয়ে গত ২-৩ দিন সে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত ১১টার দিকে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে তার ফোনে কল আসে। একটি কল রিসিভ করায় তাকে স্থানীয় চর কাদিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড হোসেনের দোকানে যেতে অনুরোধ করা হয। কলে সাড়া দিয়ে বাড়ির সামনে ওই দোকানে যেতেই তার ওপর হামলা করে উঠিয়ে নিয়ে যেতে চায় স্থানীয় করইতোলা বাজারের ইউছুপ ও বাশার। এসময় তার ছেলে চিৎকার দিলে আশপাশের লোকজনের সাথে আমার স্ত্রী ও মেয়েরা দ্রুত সেখানে গিয়ে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় মো. খালেক, মালেক এবং জিহাদের নেতৃত্বে কয়কজন লোক আমার ছেলে, মেয়েদের ও স্ত্রীকে এলোপাতাড়ি পেটাতে থাকে। ওই সময় কোন উপায় না পেয়ে আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সহায়তা চাই। পরে পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আমাদের উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, জরুরি সেবার নাম্বার কল পেয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


‎মোঃ নুর হোসেন
কমলনগর প্রতিনিধি
০১৭৪১৭৩০৭১৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই