1. admin@banglarmuktokontho.com : admin :
পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড।

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ Time View

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ড।পাবনার ঈশ্বরদী রুপপুর পারমানবিক প্রকল্পের পেছন সাইডে কাঠের স্তুপে আগুনের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনায় কর্মস্থলে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে রূপপুর গ্রীনসিটির ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।ঘটনাটি নিশ্চিত করে রূপপুর গ্রীনসিটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মো. আবুল হাশেম বলেন, প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশে কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায়। কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি। কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকল্প এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই