1. admin@banglarmuktokontho.com : admin :
কক্সবাজারে কোস্ট গার্ড অভিযানে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ৫ শত কেজি সামুদ্রিক মাছ জব্দ - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলে মোসা. মুন্নি বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

কক্সবাজারে কোস্ট গার্ড অভিযানে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ৫ শত কেজি সামুদ্রিক মাছ জব্দ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার :-
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৪৮ Time View

কক্সবাজারে কোস্ট গার্ড অভিযানে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ৫ শত কেজি সামুদ্রিক মাছ জব্দ

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার :-
বাংলাদেশ সরকার কর্তৃক সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ মে ২০২৫ মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের সমিতি পাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫ শত কেজি সামুদ্রিক মাছসহ ৩ জন মাছ বিক্রেতাকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ কক্সবাজার সদর উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই