1. admin@banglarmuktokontho.com : admin :
চাটখিলে ১৮৪ টি পদের মধ্যে ১০১ টি পদ শূন্য,চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই স্বাস্থ্যহীনতায় ভূগছে। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

চাটখিলে ১৮৪ টি পদের মধ্যে ১০১ টি পদ শূন্য,চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই স্বাস্থ্যহীনতায় ভূগছে।

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ:-
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৬১৮ Time View

নোয়াখালীর চাটখিলে ১৮৪ টি পদের মধ্যে ১০১ টি পদ শূন্য,চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজেই স্বাস্থ্যহীনতায় ভূগছে।

প্রতিবেদক বার্তা সম্পাদকঃ-দৈনিক বাংলার মুক্তকণ্ঠ:-

নোয়াখালীতে,চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অভাবে কাঙ্খিত চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা।দালালদের উৎপাতে অতিষ্ঠ প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭/৮ শত রোগীরা চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার না থাকায় কাঙ্খিত সেবা না পেয়ে রোগীরা ফিরে যেতে বাধ্য হচ্ছে।

৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিশেষজ্ঞ ডাক্তার, মেডিকেল অফিসার, নার্স, কর্মকর্তা কর্মচারী সহ মোট ১৮৪ টি পদের মধ্যে ১ শত ১টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার ১০ জনের মধ্যে কর্মরত আছেন ৩ জন, মেডিকেল অফিসার ২০ জনের মধ্যে কর্মরত আছেন ৫ জন, নার্স ৩০ জনের মধ্যে কর্মরত আছেন ২৫ জন, তৃতীয় শ্রেণী ও ৪র্থ শ্রেণীর কর্মচারী ১ শত ১৮ জনের মধ্যে কর্মরত আছেন ৭২ জন। এছাড়া এনালগ এক্সরে মেশিনটি অনেক পুরাতন হওয়ায় সঠিকভাবে কাজ করা যাচ্ছে না৷ জেনারেটর মেশিনটি দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়ে থাকায় বিদ্যুৎ চলে গেলে রোগীরা অন্ধকারে থাকতে হয়।

জরুরী বিভাগে ডাক্তাররা রোগীদের থেকে অবৈধভাবে টাকা আদায় করার অভিযোগ করে আসছে প্রতিনিয়ত রোগীরা। নার্সদের বিরুদ্ধেও রোগীদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে। হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগও করছেন রোগীরা। দালালদের উৎপাতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে হাসপাতালের কোয়াটার গুলো জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এগুলো জরুরী ভিত্তিতে সংস্কার করা অত্যন্ত জরুরী। বর্তমানে মাত্র ৮ জন ডাক্তার দিয়ে হাসপাতালের চিকিৎসা সেবা চলছে।এভাবে চলছে প্রিয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বস্তিকর সেবা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই