1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে জেলা কারাগারে নববর্ষ উদযাপন ! - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে জেলা কারাগারে নববর্ষ উদযাপন !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৮৬ Time View

ঠাকুরগাঁওয়ে কারাগারে নববর্ষ উদযাপন !

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ঠাকুরগাঁওবাসী। পাশাপাশি উৎসবের ছোঁয়া লেগেছে ঠাকুরগাঁও জেলা কারাগারে। ১৪ এপ্রিল সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারের আয়োজনে কারাবন্দিদের জন্য করা হয় পহেলা বৈশাখের এই আয়োজন। তাদের জন্য ছিল পান্তা-ইলিশসহ নানা রকম খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এছাড়া কারাবন্দিদের দেখতে আসা স্বজনদের জন্যও ছিল আয়োজন। সেই সঙ্গে মেডিকেল ক্যাম্প সহ ছোট্ট শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বন্দি স্বজনের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীরা বলেন, প্রথমে আসার পরেই কারা কর্তৃপক্ষ আমাদের বৈশাখ উপলক্ষ্যে পান্তা মাছ ভর্তা দিয়ে খেতে দিয়েছে। আমাদের মেহমানের মতো আপ্যায়ন করেছে। আজকের মতো একটি আনন্দময় দিনে তারা আমাদের ও কারাগারে থাকা ব্যক্তিদের এতো সুন্দর আপ্যায়ন করেছে যা প্রশংসার দাবিদার। ‘ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায়, ডিআইজি প্রিজন রংপুর মহোদয়ের তদারকিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আমাদের এই আয়োজন। আমরা এখানে বন্দিদের জন্য পান্তা ইলিশ সহ বিভিন্ন উন্নতমানের খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। ‘।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই