1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াগাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: বর্ণাঢ্য র‌্যালিতে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গন। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াগাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: বর্ণাঢ্য র‌্যালিতে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গন।

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৫০ Time View

নড়াগাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন: বর্ণাঢ্য র‌্যালিতে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গন।

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইল জেলার নড়াগাতী থানার ঐতিহ্যবাহী সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা)আজ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে  এক আনন্দঘন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি বিদ্যালয় এলাকার আশপাশের প্রধান সড়ক ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন বিদ্যালয়ের সদ্য নব-নির্বাচিত পরিচালনা কমিটি’র সভাপতি মাওঃ আনিসুজ্জামান সিকদার, আহমেদ সিকদার, মোঃ ইউনুস চৌধুরী, মোঃ মনিরুজ্জামান চৌধুরী,এড. মাহবুব আলি খান, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী। র‌্যালিতে শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য বহনকারী নানা প্রতীক—বর্ণিল ব্যানার, ও ঐতিহ্যবাহী সাজসজ্জা নিয়ে অংশগ্রহণ করে, যা পুরো এলাকায় এক অনন্য পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র অভিভাবক একরাম আলি চৌধুরী বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের মধ্যে জাতিসত্তা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই আমরা প্রতিবছর এই আয়োজন করে থাকি। আজকের এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করা হয়।মল্লিক কামরুজ্জামান হিটু বলেন, নববর্ষ উদযাপন শুধু আনন্দের নয়, আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে একাত্ম হওয়ার সুযোগ এনে দেয়। এই আয়োজন আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। আহমেদ সিকদার মিরাজ জানান, শুধু উৎসব উদযাপন নয়, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে একতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুষ্ঠান ও র‌্যালি বিদ্যালয় চত্বরকে উৎসবমুখর করে তোলে। এলাকার সাধারণ মানুষও এ আয়োজনে আনন্দ অংশগ্রহন করেন।###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই