1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২১ Time View

নরসিংদী জেলার  মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদন:-দৈনিক বাংলার মুক্তকন্ঠ-নিউজ ডেস্ক:-নরসিংদীর মনোহরদীতে পঞ্চাশকুর মাদ্রাসার সুপার মাওঃ হাদিউল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে গোপন মিটিংয়ের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী মাসুদুর রহমানকে ১ নং সভাপতি প্রার্থী দেখিয়ে উপস্থিতির স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী জানান,গত ৯ মার্চ মাদ্রাসার সুপার হাদিউল ইসলাম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেন। উক্ত নোটিশ অনুযায়ী আমরা দরখাস্ত করি।কিন্তু গত ১০ এপ্রিল আমরা পাঁচজনকে না জানিয়ে সভাপতি গঠনের জন্য ৪ জনকে নিয়ে আমাদের পাঁচ জনকে অনুপস্থিত দেখিয়ে মিটিং করেন এবং সহ-সুপার ওবায়দুল্লাহ তার ফুফাতো ভাই মাসুদুর রহমানকে সভাপতি মনোনয়ন নেওয়ার অপতৎপরতায় নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর অপর তিনজন প্রার্থীর আবেদন জমা দেখায়।এই তিন জনের মধ্যে সভায় ২ জন উপস্থিত ছিলেন। উল্লেখ মাসুদুর রহমান মাদ্রাসার সাবেক সভাপতি ও সহ-সুপারের আপন ফুফাতো ভাই। এ ছাড়াও তিনি আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত এবং আওয়ামীলীগের আমলে উপজেলা নির্বাচনে আওয়ামীদের সহচর হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।বিগত সরকারের পতনের পর ৬ আগষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা কালীন সময়ে তিনি অবৈধ ভাবে তার ফুফাতো ভাইকে সহ-সুপার পদে নিয়োগ দেন বলে অভিযোগ করেন তিনি।এ সময় অভিযোগকারী আরো জানান, বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু ভাবে আইনানুসারে কমিটি গঠনে সকল প্রার্থীর পক্ষে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করতে বাধ্য হয়েছি এবং তিনি বিষয়টি দেখবেন বলে আমরা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই