1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রাম সার্বজনীন বৈ-সা-বি উদযাপন কমিটির আয়োজনে বৈসাবি উৎসব অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

চট্টগ্রাম সার্বজনীন বৈ-সা-বি উদযাপন কমিটির আয়োজনে বৈসাবি উৎসব অনুষ্ঠিত

স.ম.জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time View

চট্টগ্রাম সার্বজনীন বৈ-সা-বি উদযাপন কমিটির আয়োজনে বৈসাবি উৎসব অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট:-
প্রতি বছরের ন্যায় এবারও ২৮ টি সংগঠনের অংশগ্রহণে জুম্মদের বৃহৎ সামাজিক উৎসব বৈ-সা-বি ১ লা বৈশাখ ১৪৩২বাংলা, ১৪ এপ্রিল সোমবার পতেঙ্গা সী-বীচ (সাগর পাড়) এলাকায় জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এখানে মূলতঃ বিভিন্ন জুম্ম সম্প্রদায়ের ভাষার প্রথম এক একটি অক্ষর দিয়েই “বৈ-(বৈসু)-সা(সাংগ্রাই, সাংক্রান)-বি (বিজু, বিহু, বিষু)” শব্দটি গঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তিকে কেন্দ্র করে বৈ-সা-বি উৎসব আয়োজন করা হয়। অরুঞ্জয় চাকমা ও সাবেক ছাত্রনেতা প্রীতম বড়ুয়া ডালিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন ভদন্ত সাধনাজ্যোতি মহাথের, অধ্যক্ষ, হিল চাদিগাং বৌদ্ধ বিহার. ইপিজেড, চট্টগ্রাম। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু,সদস্য,আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি,বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরফরাজ কাদের রাসেল,প্রাক্তন কাউন্সিলর,৩৯ নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি রুবেল বড়য়া, ট্রাস্টি,বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্ট,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যুবদল নেতা কমল জোতি বড়ুয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সজল বড়ুয়া, মিজানুর রহমান পারু, এ জে এম সোহেল, রিয়াদ, জয় বড়ুয়া চয়ন সহ এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই