1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন

স.ম.জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ Time View

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন করলেন সিটি মেয়র

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট:-
চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন খুলশীতে আজ ১৪ এপ্রিল সোমবার বিকাল চারটায় ২৫ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালাইসিস ফ্লোর এবং কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, কিডনি রোগ এখন একটি জাতীয় স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সময়মতো চিকিৎসা না পেলে রোগী মৃত্যুর ঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।তিনি আরও বলেন, জনসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নগরবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় জনকল্যাণমুখী কার্যক্রমের পাশে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মাদ মিজানুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করতে আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই নতুন ফ্লোরের মাধ্যমে অনেক অসহায় কিডনি রোগী উপকৃত হবেন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, রিজোয়ান শহিদী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাসেম, মোহাম্মদ শাহাজান, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, কহিনুর কামাল, চৌধুরী ফরিদ, ওমর আলী ফয়সাল, জেসমিন সুলতানা পারু, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, কর্নেল ইকবাল, পিডিজি এম এ আওয়াল, পিডিজিএফ খালেদা আওয়াল, পিডিজিএফ সামিনা ইসলাম, কমান্ডার এস এম আজিম উদ্দিন, জহিরুল ইসলাম ও ডা. এম এ করিম। অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন ফ্লোর ও অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিধি আরও বিস্তৃত হলো বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই