1. admin@banglarmuktokontho.com : admin :
সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স.ম.জিয়াউর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View

সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট :-
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল পাশার তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী মঙ্গলবার । এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হাটহাজারীর পশ্চিম ধলইয়ে কবর জেয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মোস্তফা কামাল পাশা ১৯৫২ সালে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই মীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মীর আবদুল ওয়ারেস। বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। নিবেদিত প্রাণ এই সাংবাদিক গত শতকের ৮২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে কর্মজীবন শুরু করেন। আজাদীর প্রতি বিভাগে তাঁর ব্যতিক্রমী শব্দচাষ সবার মনোযোগ কাড়ে। সাহিত্যের নানা শাখায়ও তিনি কুসুম ফুটিয়েছেন। ছোটদের জন্য নানা স্বাদের লেখা ও গল্পসহ তাঁর প্রকাশিত ছোটগল্পের সংখ্যা কয়েক শত। আমৃত্যু আজাদীতে কলাম লিখেছেন। একইসাথে বিভিন্ন দৈনিকে নানা স্বাদের কলাম উপহার দিতে থাকেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ দুটি : ঠিকানা লাশকাটা ঘর (বড়দের), ভয় নেই আমরা আছি (ছোটদের)। উপন্যাসগুলো হচ্ছে-নীল বিষের ছোঁয়া, চন্দ্রিমা, উড়ুক্কু পোকামাকড়, পাঁচমিশালী গ্রন্থ : আল্লাহর ঘরে আগন্তুক। মাঝখানেও একটা মহাকাশ নিয়ে কল্পবিজ্ঞানভিত্তিক উপন্যাস রচনা করেছেন। বরাবরই বাংলা ভাষাকে টানা বেগবান ও শোধনের চেষ্টা ছিল তাঁর – সাংবাদিকতা, সাহিত্য- সবক্ষেত্রে। নামে ছোটদের একটি পত্রিকা সম্পাদনা করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই