1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন।

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:-
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ Time View

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন।

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলের কালিয়ায় আব্দুল আহাদ মল্লিক হত্যা মামলায় ইলিয়াছ সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ শারমিন নিগার বুধবার সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করেন। উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামে আব্দুল আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে হত্যা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ইলিয়াছ সরদার খুলনা জেলার তেরখাদা থানার পারখালি গ্রামের সবুর সরদারের ছেলে। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত ইলিয়াছ আদালতে উপস্থিত ছিলেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াছ সরদার মোবাইল ফোন করে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইরাতে আহাদ মল্লিক বাড়িতে আর ফিরে আসেনি। পরেরদিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে পারোখালী গ্রামের একটি পাট ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে নড়াগাতি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদি হয়ে ইলিয়াছ সরদারসহ ৫জনকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞবিচারক আসামি ইলিয়াছ সরদারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণীত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই