1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে চেতনানাশক ছিটিয়ে স্বর্ণালংকারসহ নগত অর্থ লুট - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

নড়াইলে চেতনানাশক ছিটিয়ে স্বর্ণালংকারসহ নগত অর্থ লুট

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:-
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View

নড়াইলে চেতনানাশক ছিটিয়ে স্বর্ণালংকারসহ নগত অর্থ লুট

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:- নড়াইলের শেখহাটির একটি বাড়িতে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকাসহ সোনার গহনা লুটের ঘটনার খবর পাওয়া গেছে। শনিবার গভীর রাতে শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সদর উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের বাড়িতে শনিবার গভীর রাতে অজ্ঞানপার্টির সদস্যরা ঘরের জালানা দিয়ে তাদের শয়ন কক্ষে চেতনানাশক ওষুধ স্প্রে করে। পরবর্তীতে জানালায় দেওয়া টিন সরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর ঘরে থাকা নগত অর্থ, ২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, ফ্যান, ৩ টি মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। সকালে তৌহিদুলের মোটরসাইকেলের ভাড়া চালক বাড়িতে এসে তাদের ডাকতে থাকে। কিন্তু তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজন ছুটে এসে তাদের ডাকাডাকি করে। ডাকাডাকির এক পর্যায়ে তারা সজাগ হয়। কিন্তু তাদের শারিরীক অবস্থা খারাপ থাকায় স্থানীয়রা সকাল সাড়ে নয়টার দিকে তৌহিদুল তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ বিষয় কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই