1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা  ! - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা  !

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৪ এপ্রিল  শুক্রবার  দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ৩ নং– খনগাঁও ইউনিয়নের মধ্য  চাপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই,এদের ক্ষতিগ্রস্ত প্রায় ২০ থেকে ৩০ লক্ষ টাকা । ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  গভীর রাতে বৈদ্যুতিক  শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান, ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত  জবাইদুর রহমানের ছেলে, মনজুর আলমের ঘর থেকে বৈদ্যুতিক সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করছেন ক্ষতিগ্রস্তরা। আগুনের সবকিছু পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলেন, জবাইদুর রহমান, মনজুর আলম, আজেক আলী,আফজাল হোসেন,  খাইরুল আলম, মধ্য চাপাপাড়া গ্রামের ইউপি সদস্য ইশারত আলী  জানান, আমার বাড়ির পাশে বাবা ছেলের সহ আরও তিনটি পরিবার  ‘আগুনে সব কিছু পুড়ে গেছে। কয়েকটি গরু, ছাগল, মুরগি টাকা পয়সা, ধান চাল, জমির কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র, ছেলে মেয়েদের সার্টিফিকেট, বই পুস্তক, কৃষিপণ সহ পড়নের মতো কোনো কাপড় নেই।ছেলেমেয়েদের  পড়ার মতো বই নেই ।পোড়া বাড়ির  লোকজনকে খাবে খাওয়ার মত কোন কিছুই নেই। থাকার মতো বা মাথা বুঝার মত কোনো ঘর নেই।’ এই বিষয়ে, পীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.রাকিবুল  হাসানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে  ঈদুল ফিতরের  ছুটি থাকায় তিনি ফোন রিসিভ করেননি। এদিকে ‘অগ্নিকাণ্ডে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওদের  তালিকা করে ক্ষতিগ্রস্তদের দ্রুত  সরকারিভাবে সহায়তা প্রদান করে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য জরুরী বলে, মনে করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই