1. admin@banglarmuktokontho.com : admin :
সাংবাদিকদের অধিকার ও ঐক্যের আহ্বানে (সা.অ.বা.সো'র)ইফতার মাহফিল সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

সাংবাদিকদের অধিকার ও ঐক্যের আহ্বানে (সা.অ.বা.সো’র)ইফতার মাহফিল সম্পন্ন

মোহাম্মদ সুমন চৌধুরী,টঙ্গী,গাজীপুর:-
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View

সাংবাদিকদের অধিকার ও ঐক্যের আহ্বানে (সা.অ.বা.সো’র)ইফতার মাহফিল সম্পন্ন

মোহাম্মদ সুমন চৌধুরী,টঙ্গী,গাজীপুর:-গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির (সাঅবাসো) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকাল ৫টায় সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের পেশাগত ঝুঁকি,অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং রাষ্ট্রীয় ও সামাজিক আক্রোশের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন,সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন,অথচ তাদের যথাযথ মূল্যায়ন সমাজ ও রাষ্ট্রে নেই। অনেকে পেশাগত কারণে হয়রানি,মামলার শিকার হন,এমনকি প্রাণ হারান। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন সাংবাদিকতার পক্ষে কাজ করার আহ্বান জানান সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো.রাজু আহমেদ তাইজুল,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মুনির, সহ-সভাপতি মো.মানিক হোসেন বিজয়,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা রমজানের গুরুত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পরে দেশ,জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই