1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামী'র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। জন্মসনদ জালিয়াতিও জাতীয় পরিচয় পত্রে পিতা মাতার নামের পরিবর্তে শ্বশুর শাশুড়ির নাম। রাজধানীর শাহবাগে তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন প্রত্যাহার শিক্ষা মন্ত্রীর আশ্বাসে গোপন সম্পর্ক থেকে ভয়াবহ পরিণতি—ভিডিও দিয়ে চাঁদাবাজি, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামী’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩১০ Time View

নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামী’র ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

‎মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:নোয়াখালী সেনবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাবিলপুর ইউনিয়নের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০১ এপ্রিল) সকাল ৯টায় নোয়াখালী সেনবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং কাবিলপুর ইউনিয়নের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ছমির মুন্সির হাট মায়াবী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৬নং কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা আবু শাকের এর সভাপতিত্বে সঞ্চালনা করেন, ৬নং কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারী মাস্টার মো:শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টীম সদস্য মাওলানা মো:আলা উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার নায়েবে আমীর ও নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলার নায়েবে আমীর ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক,ইসলামী ছাত্রশিবির সেনবাগ উত্তরের সভাপতি মো:দাউদ ইসলাম প্রমুখ ।
‎এসময় উপস্হিত ছিলেন,২নং ওয়ার্ডের সভাপতি প্রফেসর মো:জসিম উদদীন,অধ্যক্ষ মাওলানা কামরুজ্জামান,ছমির মুন্সির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি,নোয়াখালী- ২ আসনের ৬নং কাবিলপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমে ঘুষ ও দূর্নীতিমুক্ত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় আসতে হবে এবং এ লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম মজবুত করার জন্য সদস্য অন্তর্ভুক্তিসহ দাওয়াতি কাজে সকলে মিলে মিশে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই