1. admin@banglarmuktokontho.com : admin :
দৌলতপুরে মাদক কারবারির থেকে মাদক উদ্ধার করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

দৌলতপুরে মাদক কারবারির থেকে মাদক উদ্ধার করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া:-
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৬৮৮ Time View

দৌলতপুরে মাদক কারবারির থেকে মাদক উদ্ধার করে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ দিঘলকান্দি এ এস আইয়ের বিরুদ্ধে।

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া:-কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আওতাধীন দিঘলকান্দি ক্যাম্পের এ এস আই মোঃ আব্দুল রাজ্জাক উক্ত থানার অধীনে পিয়ার পুর ইউনিয়নের কামালপুর গ্রামে শউড়াতলা নামক স্থানে গত ২ এপ্রিল রোজ বুধবার রাত আনুমানিক সাড়ে বারো ঘটিকার সময় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযান মাদক দ্রব্য গাঁজা সহ  ইমরান নামের এক ব্যক্তি কে আটক করেন,পরে রহস্য জনক ভাবে দিঘলকান্দি ক্যাম্পের এ এস আই মোঃ আব্দুল রাজ্জাক আসামি ছেড়ে দিয়ে উদ্ধার কৃত মাদক নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠে। এ ব্যাপারে,নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি প্রতিবেদক কে জানান,আমি তামাকের ঘর জ্বালাইতে ছিলাম এমন সময় পুলিশ এসে শউড়াতলা গেলে আমি উৎসাহিত মনে দেখতে গেলাম,দেখলাম ইমরান পাগলের ঘর থেকে একটি প্যাকেটে কিছু গাঁজা নিয়ে বের হলেন পরে দারোগা সাহেব আমাদের সেখান থেকে সরে যেতে বললে আমরা চলে আসি,পরে দেখলাম পুলিশের গাড়ি আসামি রেখেই চলে গেলেন,কি কারণে রেখে গেছেন সেটা আমি জানি না। এ ব্যাপারে,আসামি ইমরান পাগলের সাথে প্রতিবেদক কথা বলতে গেলে অনেক জিজ্ঞেসাবাদ করার পরে তিনি জানান,হঠাৎ করেই দারোগা সাহেব এসে আমাকে ডেকে তুলে আমার ঘরে ঢুকে আমার সেবন করার জন্য কিছু গাঁজা ছিলো সেটা উদ্ধার করে নিয়ে গেছে এর থেকে আর বেশি কিছু জানতে পারবো না। এ ব্যাপারে দিঘলকান্দি ক্যাম্পের এ এস আই মোঃ আব্দুর রাজ্জাক সাহেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযানে যায় এবং কিছু সংখ্যক গাঁজা উদ্ধার করি আসামি পাই নাই। বিষয়টি খুবই রহস্য ঘেরা,দৌলতপুর উপজেলা প্রশাসনিক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য। যেহেতু সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তা সত্ত্বেও আসামির শিকারোক্তি অনুযায়ী আসামি হাতে পেয়েও কেন? ছেড়ে গেলেন বিষয়টি তদন্ত করে দেখার জন্য অনুরোধ রইলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই