1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে শহীদ মিনারে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুর,গভীর রাতে ইউএনও,র ঘটনাস্থল পরিদর্শন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

মনোহরদীতে শহীদ মিনারে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুর,গভীর রাতে ইউএনও,র ঘটনাস্থল পরিদর্শন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী:-
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৮ Time View

মনোহরদীতে শহীদ মিনারে দূর্বৃত্তদের হামলা ও ভাংচুর,গভীর রাতে ইউএনও,র ঘটনাস্থল পরিদর্শন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী:-মঙ্গলবার (১৮ মার্চ)রাতে উপজেলার খিদিরপুর ডিগ্রি কলেজ এর শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুরের ঘটনায় গভীর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন,মনোহরদী উপজেলার নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল-জিহান। খিদির পুর ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দীন জানান,রাতের আঁধারে সম্ভবত তারাবীহ্ নামাজ চলাকালে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে কলেজ চত্বরে প্রতিষ্ঠিত শহীদ মিনার ভাংচুর করে,তা ছাড়াও দুর্বৃত্তরা কলেজ চত্বরের একটি সিকিউরিটি লাইট ভাংচুর করে, তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে,তা আমার জানা নেই,যে বা যাহারা-ই এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন। এ সময় মনোহরদী থানার এস.আই শহীদুজ্জামান ও সঙ্গীয় পুলিশ ফোর্স,খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো.আনোয়ার হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক আহাদুল করীম সরকার,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক মো.এমরুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই