1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সূর্য মুখি চাষ। - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সূর্য মুখি চাষ।

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি:নড়াইল:-
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৩৮ Time View

নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সূর্য মুখি চাষ।

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি:নড়াইল:-নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সূর্য মুখি চাষ। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছে জেলার কৃষকেরা। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন এর চাষ বাড়ছে বলে মনে করছে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। সদর উপজেলার তুলারামপুর চাঁচড়া মাঠে যেদিকে তাকাই শুধু হলুদ গালিচার মতো সূর্যমুখী খেত আর খেত। দিগন্ত বিস্তৃত এ ফসলের মাঠে যেন চারিদিক হলুদের সমারোহ। দু-চোখ জুড়ানো এ মাঠে প্রতিদিন বিকালে একটু সেলফি নিতে ভিড় করছে তরুণ তরুণীরা। সূর্যমুখী খেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক,মিতনা গ্রামের রসময় বিশ্বাস। তিনি ৭০ শতক জমিতে এ বছর সূর্যমূখির আবাদ করেছেন। এ বছর তার খেতের ফলন খুব ভালো হয়েছে। সরিষার তুলনায় সূর্য মুখি চাষে তিন গুন লাভ করা যায়। স্থানীয় বাজারেই তেল ভাঙ্গানো মেশিন থাকায় নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে ও অধিক মূল্য বিক্রি করতে পারছেন তিনি। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,এ বছর জেলায় ১১০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৬ মে.টন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন,সূর্য মুখি আবাদে কৃষকদের প্রণোদনার মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার ছাড়াও প্রকল্পের মাধ্যমে বীজ,সার ও পরিচর্যা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধিতে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন সূর্য মুখি চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই