1. admin@banglarmuktokontho.com : admin :
বিএনপি'র দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

বিএনপি’র দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা।

মোঃ ফয়জার রহমান জেলা প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৫ Time View

বিএনপি’র দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা।

মোঃ ফয়জার রহমান জেলা প্রতিনিধি:- দিনজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপির দুই গ্রুপ। এতে দীর্ঘদিনের বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে এবং উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির একাংশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার অনুসারী,আরেকটি অংশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থক। আগে এই গ্রুপটি জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকারের অনুসারী থাকলেও বর্তমানে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়। ১৩ মার্চ চিরিরবন্দরে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা বিএনপির ব্যানারে দোয়া ও ইফতার মাহফিলের ঘোষণা দেয়। ১৪ মার্চ কারেঙ্গাতলী বাজারে সেই কর্মসূচি আয়োজনের সময় প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠে,যার ফলে ইফতার মাহফিল স্থগিত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার (১৬ মার্চ) পাকেরহাট শাপলা চত্বরে মানববন্ধনের ঘোষণা দেন কর্নেল মোস্তাফিজের অনুসারীরা। এর জবাবে, আখতারুজ্জামান মিয়ার অনুসারীরা কর্নেল মোস্তাফিজকে বিএনপিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারী হিসেবে আখ্যা দিয়ে একই স্থানে একই সময়ে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় গ্রুপের প্রচারণা চলতে থাকায় পক্ষে-বিপক্ষে বিতর্ক তুঙ্গে উঠেছে। কর্ণেল (অব.) মোস্তাফিজ বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আয়োজিত ইফতার মাহফিলে হামলার প্রতিবাদেই মানববন্ধন ডাকা হয়েছে। অন্যদিকে,উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী জানান,বিএনপিকে বিভক্তকরণের ষড়যন্ত্রের প্রতিবাদেই তাদের বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি জানান,দুই পক্ষকে একই স্থানে কর্মসূচি না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই