1. admin@banglarmuktokontho.com : admin :
বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৬৪ Time View

বীরগঞ্জে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল নিজপাড়া ইউনিয়ন বিএনপি,যুবদল,কৃষকদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদল ও সকল সহযোগী সংগঠন এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার বিকাল ৫টায় নিজপাড়া ইউনিয়নের চেয়াম্যান আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রিয় কমিটির ১নং সদস্য,জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম। তিনি বলেন সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই,যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আয়োজন করার তাগিদ দেন তিনি। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। কিন্তু সংস্কারসহ বিভিন্ন ইস্যুর নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নিবে না। অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক জুলিয়ার্স জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধরী,উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহীন,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলিমদ্দীন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির রহমান,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রাইস হাসান তারেক,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান আকাশসহ আরোও অনেকে। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই