1. admin@banglarmuktokontho.com : admin :
বিএনপি কথামালার রাজনীতি করে না:আতুরার ডিপো এলাকায় ইফতার বিতরণকালে ইদ্রিস আলী - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিএনপি কথামালার রাজনীতি করে না:আতুরার ডিপো এলাকায় ইফতার বিতরণকালে ইদ্রিস আলী

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৩৮ Time View

বিএনপি কথামালার রাজনীতি করে না:আতুরার ডিপো এলাকায় ইফতার বিতরণকালে ইদ্রিস আলী

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথামালার রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী। রবিবার (১৬মার্চ) বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর উদ্যোগে চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আতুরার ডিপো এলাকার তিন শতাধিক রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেন। নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন,পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা রাখতে পারে,সেজন্য তাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারণ বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত। বিএনপি কথামালার রাজনীতি করে না। দীর্ঘ দেড়যুগ সরকারে না থেকেও সারাদেশে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকছেন। অপরদিকে,আওয়ামী লীগ বিগত ১৫ বছর দুর্নীতি ও লুটপাট করে জনগণের অধিকার হরণ করেছে। আওয়ামীলীগ রাজনীতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আবর্জনার আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি বক্তব্যে প্রতিটি পাড়া মহল্লায় সাধারণ রোজাদার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মীও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। আয়োজক রা জানান,তিন দিন ব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বায়েজিদ বোস্তামি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম,সহ সাধারণ সম্পাদক মো. সোহেল,পাঁচলাইশ ওয়ার্ড বিএনপি নেতা মহিউদ্দিন জুয়েল ,বেলাল উদ্দিন মুন্না,ইসমাইল মির্জা,বায়েজিদ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহেম্মদ আজম খান,সেচ্ছাসেবক দল নতা খোরশেদ আলম,জসিম উদ্দিন,মফিজুল ইসলাম,মো.সাহাবুদ্দিন,মো.সাগর,মো. রিয়াজ অন্যান্য নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই