1. admin@banglarmuktokontho.com : admin :
নড়াইলের কালিয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

নড়াইলের কালিয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী।

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল:-
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২৯ Time View

নড়াইলের কালিয়ায় লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী।

মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল:-নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী। নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে হাসিম মোল্যা (৩৮) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুটপাট হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:জানান,রোববার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় বিশেষ উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সোমবার (১৭ মার্চ) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় সিলিমপুর গ্রামের খবির মোল্লার বাড়ি থেকে ফ্রিজ,চেয়ার,টেবিল,সোফা সেট,গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা,পানির পাম্প,ডাইনিং টেবিল ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার এবং জব্দ করে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে উদ্ধার করা মালামাল কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম জানান,গতরাতে সেনাবাহিনী একটি ভ্যানে করে বাড়ির কিছু আসবাবপত্র উদ্ধার করে কালিয়া থানা হেফাজতে জমা দিয়েছে। বর্তমানে সিলিমপুর গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উল্লেখ্য, দগত শনিবার (১৫ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা নামে একজন নিহত হয়। এরপর নিহত ব্যক্তির প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। মো.রাসেল শেখ,জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই