1. admin@banglarmuktokontho.com : admin :
আটঘরিয়ায় নাম্বার বিহীন ইট দিয়ে চলছে রাস্তার কাজ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আটঘরিয়ায় নাম্বার বিহীন ইট দিয়ে চলছে রাস্তার কাজ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫৬ Time View

আটঘরিয়ায় নাম্বার বিহীন ইট দিয়ে চলছে রাস্তার কাজ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ।

মোঃ সাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি) এর অর্থায়নে পাবনার আটঘরিয়া উপজেলা লক্ষীপুর ইউনিয়ন ইসলামপুর থেকে বালুঘাটা(১৮০০ মিটার)১.৮কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান অনুকুলে কাজ নেওয়া সাব কন্টাক্টর ঠিকাদার মোঃ সিরাজুল ইসলাম কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো সাইনবোর্ড নাই,নির্মাণ কাজে অত্যন্ত নিম্ন মানের নাম্বার বিহীন ইট ও পঁচা খুয়া, পুরামাটি দিয়ে চলছে ইসলামপুর-বালুঘাট রাস্তার কাজ। এলাকা বাসীর অভিযোগ এখানে রাস্তার পুরাতন ইট চাষ দিয়ে তুলে ওই ইট দিয়েই ডলনা দিয়ে চলে গেছে কেশবপুর ব্রীজ থেকে বালুঘাটা পর্যন্ত এই ভাবে কাজ করেছে। আর কেশবপুর ব্রীজ থেকে ইসলাম পর্যন্ত পঁচা পোড়ামাটি দিয়ে কাজ করছে। এই কাজে সন্তুষ্ট না এলাকাবাসী ও এলাকাবাসীর দাবি কাজ সুষ্ঠুভাবে না হলে মানববন্ধন সহ আরো কর্মসূচি দিতে বাধ্য হব।
এ বিষয়ে মুঠোফোনে ঠিকাদার সিরাজুল ইসলাম এর জানতে চাইলে তিনি বলেন কাজ ঠিক মত হচ্ছে কোনো অনিয়ম দূর্নীতি নাই।কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে এবং কত টাকা বরাদ্দ সেটাও বলেননি তিনি বলেছেন অন্য একটা প্রতিষ্ঠানের কাজ আমি সাব কন্টাক্ট নিয়েছি।
এ বিষয়ে মুঠোফোনে আটঘরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ বাকী বিল্লাহ কাছে জানতে চাইলে,তিনি বলেন অভিযোগ দেন ব্যবস্থা নিবো। এতে বোঝা যায় সব জায়গায় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করেই অনিয়ম দূর্নীতি করছে এই সাব কন্টাক্টর সিরাজুল। মুঠোফোনে সিরাজুল ইসলাম এর ম্যানেজার ফোন দিয়ে লাউড স্পিকারে কথা বলছিলো সাংবাদিক আইছে ভংচং বুঝ দিয়ে তারিয়ে দেও। এতেই বোঝা যায় কেমন দুর্নীতির কাজ করছে প্রশাসন নিরব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই