1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০,গাড়ি ভাঙচুর - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
“সাংবাদিকতা ও গণমাধ্যম: স্বাধীনতা, নিয়ন্ত্রণ ও জবাবদিহিতার সমন্বিত কাঠামো”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। নরসিংদীর মাধবদী খৈনমুর্দীতে মাদক বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি “বিশ্বাসযোগ্য সংবাদই গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের” জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির জনসচেতনতা মূলুক মাদক বিরোধী আলোচনা সভা। মাধবদীতে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবি কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা “কেন্দুয়ায় মাদক, জুয়া,ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত” ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা ও বিশেষ ট্যাংকিসহ ২ মাদক কারবারি ভেড়ামারা থানা পুলিশের হাতে গ্রেফতার। ঢাকা এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০,গাড়ি ভাঙচুর

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০,গাড়ি ভাঙচুর

ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ- নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহতসহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ।

আহতদের মধ্যে ছাত্রদল নেতা ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল জয়নুল আবেদীন তার নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার চালাকচর বাজারে গণসংযোগ করার জন্যে যায়।

এ সময় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা-কর্মীরা বাধা দেন। সে সময় উভয়পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে জয়নুল আবেদীনের গাড়িসহ অন্তত তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,আমি সংঘর্ষের ব্যাপারে কোনো কিছু জানি না। কেউ আমাকে জানায়নি।

ঘটনার বিষয়ে বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেঃ কর্নেল জয়নুল আবেদীন জানান,চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার নেতা-কর্মীদের ওপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই