1. admin@banglarmuktokontho.com : admin :
মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই:সাবেক ছাত্রনেতা,খ.ম কামরুল - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বেগমগঞ্জে গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক

মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই:সাবেক ছাত্রনেতা,খ.ম কামরুল

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই:সাবেক ছাত্রনেতা,খ.ম কামরুল

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ- মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলাধুলার কোন বিকল্প নেই,একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে তেমনি ভাবে সকল কাজেও উদ্যোমী হওয়ার শক্তিও পাওয়া যায়। ফুটবল গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকান্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক খ.ম.কামরুল ইসলাম।

শুক্রবার(৬ ডিসেম্বর)বিকেলে নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নে অবস্থিত রামপুর বাজার খেলার মাঠে রামপুর তরুন যুব সংঘ কর্তৃক আয়োজিত রামপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

রামপুর তরুণ যুব সংঘের সভাপতি নাঈম সাদেক এর সভাপতিত্বে ও সৈয়দ আজহারুল ইসলাম এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রামপুর তরুন যুব সংঘের সাধারণ সম্পাদক ফারুক শেখ।

উক্ত ফাইনাল খেলায় রংধন ফুটবল একাদশ ৩-০গোলে সূর্য তরুণ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এ সময় অন্যান্যের মধ্যে ক্লাবের সদস্য নাজমুল হক ফরহাদ,তানভীর আহমেদ (তমাল) শান্ত দাস,আজহারুল ইসলাম, মোহাম্মদ পলাশ,এমদাদুল হক,নাহিদুল ইসলাম ,কাউসার আহমেদ,ইমতিয়াজ আহমেদ,আকরাম মেম্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রথম পুরস্কার এলইডি টিভি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই