1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

মো.ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

মো.ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে মৃত খায়রুল ইসলামসহ ১২ জন গ্রামবাসীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা ক্রয় করেও ছেড়ে না দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ এনে একই গ্রামের ইমদাদুল হক ও তার পরিবারকে বাদি করে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ঠ্য এলাকাবাসী। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বাদি ১। মো.সোহেল বাবু,পিতা–মৃত:খায়রুল মিন্ত্রী,২। নয়ন কুমার মহন্ত,পিত- দিজেন চন্দ্র মহন্ত,৩। কায়ুম আনছারী পিতা- শিশ মোহাম্মদ,৪। মো.সাগর,পিতা- মো:আকবর আলী,৫। মো:কালাম,পিতা-রহমতুল্যা,৬। সাইদুল ইসলাম,পিতা:লিয়াকত আলী,৭। মো.আলতাফ,পিতা- মৃত:রশিদ,৮। মো.নছিম,পিতা-হাসান আলী,৯। পলাশ চন্দ্র মহন্ত,পিতা-দিনেশ চন্দ্র মহন্ত,১০। আবির হোসেন, পিতা-মো.মোশারফ হোসেন,১১। মো,রুহুল আমিন, পিতা-শিশ মোহাম্মদ,১২। শুসান্ত মহন্ত,পিতা-যতিশ চন্দ্র মহন্ত গং প্রায় ৫০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলো সেই রাস্তার মালিক হিসাবে দাবি করেন একই এলাকার ইমদাদুল হক। পরে বাদীগন ইমদাদুলের সাথে কথা বলে চলতি বছরের ১৮ অক্টবর রেজিস্ট্রারি ছাড়াই মৌখিক ভাবে রাস্তা বাবদ ১,০৭০০০ (এক লক্ষ সাত হাজার টাকা) প্রদান করেন। সম্প্রতি ইমদাদুল হক সেই রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে বাদীগন ইমদাদুলে সাথে কথা বলতে গেলে সে রাস্তাও দিবেনা এবং টাকাও ফেরত দিবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে বাদীগন ক্রয়কৃত বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে ফুলবাড়ী থানায় এমদাদুল হক ও তার পরিবারকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। সরজমিনে গিয়ে দেখা যায়,ইমদাদুল হক কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়ার কারনে খেটে খাওয়া মানুষ গুলোর জাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অনেকেই গরিব ও রিক্সাচালক। তারা তারে রিক্সা,ভ্যান গুলো নিয়ে তাদের বাড়ীতে ঢুকতে পারছেন না। এতে রিক্সা,ভ্যান গুলো চুরি হয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে বন্ধ রাস্তা খুলে না দিলে অত্র এলাকার মানুষ তাদের বাড়ী থেকে ঢুকতে ও বের হতে পারবে না। অভিযোগরে বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিবুল ইসলাম বলেন,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই