1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

মোঃ নুর হোসেন কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

কমলনগরে ৪ ইউপিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ

মোঃ নুর হোসেন কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন তারা ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের ৪ জন কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে এ অতিরিক্ত দায়িত্ব দেন। জানা যায়,সরকার পতনের পর থেকে উপজেলার হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো.নিজাম উদ্দিন,পাটারিরহাটের এড নুরুল আমিন রাজু, সাহেবের হাটের মো আবুল খায়ের ও চরমার্টিন ইউনিয়নের ইউছুফ আলী মিয়া পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ওই সব এলাকার বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমকে গতিশীল রাখতে হাজিরহাটে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, পাটারিরহাটে সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা,সাহেবের হাটে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ও চরমার্টিনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো মোহসীনকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন,দীর্ঘদিন চার ইউপি চেয়ারম্যান পরিষদে অনুপস্থিত থাকায় নাগরিক সেবা ব্যহত হচ্ছে। নাগরিক সেবা সচল রাখতে ইউনিয়ন পরিষদ বিধিমালা মোতাবেক ওই সব ইউপিতে সাময়িকভাবে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই